• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিজে দাঁড়িয়ে থেকে গাছ সরিয়ে সড়ক সচল করলেন ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০১:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টানা ভারী বর্ষণে রাজধানীর অচল হয়ে পড়া সড়কগুলো সচল করতে কর্মীদের নিয়ে মাঠে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। হাঁটু পানি থাকা সড়কে নেমে তাকে কাজ তদারকি করতে দেখা গেছে রোববার (১২ জুলাই) সকাল থেকেই।  

দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুরে ইডেন মহিলা কলেজের দু্ই নম্বর গেটের বিপরীত পাশে গাছ উপড়ে পড়ে আটকে থাকা সড়ক সচলে ডিএসসিসি প্রশাসককে কাজ করতে দেখা গেছে। তিনি তদারকি করছিলেন সরেজমিনে উপস্থিত থেকে, কর্মীদের দিচ্ছেলেন নির্দেশনা। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সরানোর কাজ শেষ হয় এবং সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

জানা গেছে, সকাল থেকেই প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান সড়কসহ গলিপথ যেখানেই জলজট এবং গাছ পড়ে বা দেয়াল ধসে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার খবর পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন।  

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সড়ক থেকে দ্রুত পানি অপসারণে রোববার ভোর থেকেই ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম কাজ শুরু করেছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি জানায়, সড়কে পানি নিষ্কাশনের মুখগুলো পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে কমলাপুরের দু’টি ও ধোলাইখালের একটি পাম্প চালু করে বৃষ্টির পানি নিষ্কাশন চলছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। 

এদিকে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে সৃষ্ট গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

সংস্থাটি জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনে তাদের কর্মীরা সার্বক্ষণিক কাজ করছেন এবং পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভিওডি বাংলা
ঢাকার বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
ছবি: সংগৃহীত
জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস
ছবি: সংগৃহীত
বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন