• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলাবদ্ধতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৮:২৮ পি.এম.
জলাবদ্ধতায় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি ও অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত করা হবে কি না, সে বিষয়ে শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছিল। পরিস্থিতি বিবেচনায় অনেক প্রতিষ্ঠানই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

শাহরীন খান রূপা আরও বলেন, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানই রোববারের পরীক্ষা স্থগিত করেছে। রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিতে পারলেও দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। আবার কিছু প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই স্থগিত করেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির এক শিক্ষক জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে নোটিশ জারি করেছে। পুরান ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার রোববারের সব পরীক্ষা স্থগিত করে নোটিশ প্রকাশ করেছে। একইভাবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ রোববারের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

মনিপুর উচ্চ বিদ্যালয়ও তাদের ফেসবুক পেজে রোববারের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব পরীক্ষা স্থগিত করেছে।

এছাড়া মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখা এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজও রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রকাশ হলো প্রাথমিক বৃত্তির ফল, মোবাইলে জানা যাবে যেভাবে
ছবি: সংগৃহীত
ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
প্রতীকী ছবি
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ