• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেষ চারে কে কার মুখোমুখি

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ১০:০৫ পি.এম.
শেষ চারে কে কার মুখোমুখি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার শিরোপার লড়াইয়ে ফাইনালে ওঠার জন্য মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি এবং আরেকটি মহারণে দেখা হবে আর্জেন্টিনা-ইংল্যান্ডের।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১৪ জুলাই রাত ১টায়। ডালাসে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে হারিয়েছে মরক্কোকে, আর স্পেন একই ব্যবধানে বিদায় করেছে বেলজিয়ামকে।

দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই রাত ১টায় আটলান্টায়। সেখানে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও হ্যারি কেইনের ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে ১২০ মিনিটের লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দুই সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ১৯ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা
ছবি: সংগৃহীত
নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড-নরওয়ের একাদশ