• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বুধবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০১:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র সফর মাসের ১৪৪৮ হিজরি সনের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং মাসের তারিখ নির্ধারণে বুধবার (১৫ জুলাই) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাস শুরুর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এদিকে দেশের কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত হটলাইন নম্বর-০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পাশাপাশি চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও অবহিত করার অনুরোধ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি সফর মাসের শুরু সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীতে আশুরার প্রথম প্রহরে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম
ছবি: সংগৃহীত
আশুরা নিয়ে শায়খ আহমাদুল্লাহর আবেগঘন স্ট্যাটাস