• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী কাজ করে যাবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০১:৩১ পি.এম.
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান আছে, সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে। 

তিনি আরও বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এই লক্ষ্যে ১১ লাখ গাছ রোপণ করা হবে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করারও দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে।

বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাতার থেকে দেশে ফিরলেন স্পিকার
কক্সবাজারের পেকুয়ায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা
খুনি হাসিনার ফাঁসির দড়ি আমাদের হাতে: ইশরাক
ছবি: সংগৃহীত
মেট্রোরেলে ৭৩০ বেয়ারিং প্যাডে ত্রুটি