• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০৫:০৫ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বক্তব্যের শেষ দিকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাঁকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়।

শায়রুল কবির খান আরও বলেন, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব বর্তমানে বাসায় বিশ্রামে আছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে র‌্যাব। ছবি: সংগৃহীত
রথযাত্রা ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা
ছবি: সংগৃহীত
আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি- সংগৃহীত
শিশুদের মানবিকভাবে গড়ে তুলার আহ্বান প্রধানমন্ত্রীর