• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে ভাঙচুর গাজীপুরে চলছে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির ‘জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় যাত্রাবাড়ীর প্রতিরোধ’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. মাসুদ ‘ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত’ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা কামারখন্দ উপজেলা বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শিবিরের ম্যারাথনে অংশ নেয়াদের ৯০ শতাংশই লীগের পেছনে ঘুরতো নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার বাংলাদেশের উড়ন্ত সূচনা, উচ্ছ্বসিত জাইমা রহমান

সারজিস-পাটওয়ারীর সামনেই ‘জয় বাংলা’ বললেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পি.এম.
সারজিস-পাটওয়ারীর সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। ওই সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঞ্চে উপস্থিত ছিলেন। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এনসিপির জেলা শাখার আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষ দিকে শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া-মহল্লায় গিয়ে কথা বলছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে আধা কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’

‘জয় বাংলা’ উচ্চারণের পর মঞ্চে উপস্থিত নেতাদের মধ্যে তাৎক্ষণিক ফিসফাস শুরু হয়। এরপর শফিজল ইসলাম মঞ্চ থেকে সরে যান।

পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা এ পথসভায় অংশ নেন।

এ বিষয়ে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, ‘‘মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিষয়টি নিয়ে বিস্মিত হয়েছেন। তবে, শফিজল ইসলাম আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তার ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে। তাই তাকে এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। বড় জনসমাগমে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা না থাকায় অসাবধানতাবশত তিনি ‘জয় বাংলা’ বলে ফেলেছেন।’’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত
চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
ছবি: সংগৃহীত
আমিনুল হকের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল পানিবন্দি মানুষ