{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখার পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি অনুমোদন বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের ২০২৫ সালে বিএনপির ব্যয় ১৫ কোটি, আয় কত? তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার আ. লীগের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: রিজভী মালিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া, জানালেন কারণ

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ১০:২২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে গুচ্ছ ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেননি।

বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো বিপুলসংখ্যক আসন ফাঁকা রয়েছে। বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা ৪২০টি শূন্য আসনের সিংহভাগই এ দুটি বিশ্ববিদ্যালয়ে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের সুবিধার্থে চূড়ান্ত ভর্তির সময়সীমা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি।

এদিকে ভর্তি-সংক্রান্ত বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, বিশ্ববিদ্যালয়টিতে এখনো মোট ৩৬টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধা কোটার এবং একটি কোটাভিত্তিক আসন।

ভর্তি কমিটির এ সিদ্ধান্তের ফলে বর্ধিত সময়ের মধ্যে প্রার্থীরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে পারবেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের
বন্যা ব্যবস্থাপনায় রাষ্ট্রের মাস্টার প্ল্যান দাবি ঢাবি শিক্ষার্থীদের