• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর চাকরির দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মানববন্ধন অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর অবিলম্বে সাংবাদিক শফিককে মুক্তি দিন জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল 'ভিডিও দেখার সময় নেই', শিক্ষার্থীদের আবেদন খারিজ প্রধান বিচারপতির

সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৯:২১ এ.এম.
শেয়ার করুন 2
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)-কে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেলসহ বিভিন্ন সাংবাদিক নেতা ও সহকর্মীরা।

পরিবার ও সহকর্মীদের অভিযোগ, সংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর থেকেই পুলিশ শফিককে খুঁজতে শুরু করে। পরে রাতের দিকে শাহবাগ থানার একটি দল তাকে আটক করে।

এ সময় শফিককে প্রকাশ্যে মৌখিকভাবে অপমান ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মামলার বাদী হিসেবে পরিচিত ফায়ার সার্ভিসের এক কর্মচারী এবং একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক তাকে কটূক্তি করেন। এরপর পুলিশ তাকে একটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

ঘটনার পর সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে দ্রুত গ্রেপ্তার বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক নজির। এ ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা বহন করে।

সাংবাদিক নেতারা অবিলম্বে হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় হেনস্তার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: ভিওডি বাংলা
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলদাতা ভিওডি বাংলার জয়
ছবি: সংগৃহীত
এইচআরএসএস এর প্রতিবেদন হয়রানি-নির্যাতনের শিকার ৩৮৩ সাংবাদিক , আহত ২৩৪