• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর চাকরির দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মানববন্ধন অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর অবিলম্বে সাংবাদিক শফিককে মুক্তি দিন জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয়

একনেক বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০১:০৩ পি.এম.
শেয়ার করুন 0
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। ছবি: সংগৃহীত
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া এ বৈঠকে প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা ব্যয়ের নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমোদনের জন্য উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চারটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা, আর প্রকল্প ঋণ থেকে অর্থায়ন করা হবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। 

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অধীনে রয়েছে পাঁচটি প্রকল্প। এর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত। এছাড়া ভৌত অবকাঠামো ও আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত প্রকল্প রয়েছে। শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্পের মধ্যে একটি নতুন এবং অন্যটি সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

অনুমোদনের জন্য উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা প্রকল্প।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে বৃহত্তর দিনাজপুরের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের প্রথম সংশোধনীর প্রস্তাবও রয়েছে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদনের জন্য তোলা হয়েছে।

একই সঙ্গে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী নিয়েও একনেকের অনুমোদন চাওয়া হয়েছে, যা রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

জ্বালানি খাতে বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীও আলোচ্যসূচিতে রয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টারের সক্ষমতা ৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

একনেক সদস্যদের অবগতির জন্য সভায় আরও ১১টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, বরিশালের গৌরনদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন প্রকল্প।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রকল্পও সদস্যদের অবহিত করার জন্য তোলা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙা-পাটগাতী-ঘোনাপাড়া জেলা মহাসড়ক উন্নয়ন এবং ভূঞাপুর লিংক সড়ক নির্মাণ প্রকল্পের সংশোধনী।

এর পাশাপাশি বিদ্যুৎ বিভাগের দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও সভায় উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের অগ্রগতি, সংশোধনী এবং বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে একনেক সদস্যরা পর্যালোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড শুমারির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ