• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর চাকরির দাবিতে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে মানববন্ধন অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর অবিলম্বে সাংবাদিক শফিককে মুক্তি দিন জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বৈঠক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০২:০৪ পি.এম.
শেয়ার করুন 0
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান সংকট চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সিদ্ধান্ত নেন।

বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। তারা শিল্পের টেকসই বিকাশে সরকারের আরও কার্যকর সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে টেক্সটাইল খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শিল্পের অগ্রগতি ধরে রাখতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকের এক পর্যায়ে বস্ত্রশিল্পের চলমান সমস্যাগুলো পর্যালোচনা করে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং দ্রুত সমাধানের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বাদশা মিয়াসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও বৈঠকে অংশ নেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড শুমারির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ