• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন আলিয়া ভাট

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে একই ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন বলিউডের অন্যান্য তারকারাও।

সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বলিউডের অনেক তারকার নীরবতা সমালোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষাপটে নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা প্রকাশ করে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানান আলিয়া।

তিনি লেখেন, ‘গত কয়েকটা দিন আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার নতুন আশায় ভরে উঠেছে। যে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছে-তাদের প্রত্যেকের পেছনে লুকিয়ে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অজস্র ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের প্রতিনিধি নয়, তারা তাদেরও প্রতিনিধিত্ব করছে যারা তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের পথকে মসৃণ করছে।’ 

আলিয়া আরও বলেন, ‘তাদের এই সাহস আমাকে অভিভূত করে। তাদের এই সংকল্প যেন আমাদের সামনে তুলে ধরা একটি আয়না, যা আমাদের প্রশ্ন করে-আমরা কি সত্যিই সেই তরুণ প্রজন্মের কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে? শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই। জয় হিন্দ।’ 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হওয়ায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মোদি বলেন, দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করা সরকারের অগ্রাধিকার। যারা যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিনিয়োগের নিরাপত্তায় বাঁচবে চলচ্চিত্র শিল্প
ছবি: সংগৃহীত
‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ দিয়ে আবারও ফিরলেন মুনমুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন