• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এআরএফ বৈঠকের ফাঁকেই দুই মন্ত্রীর এ সাক্ষাৎ হয়।

এর আগে এআরএফ বৈঠকের দ্বিতীয় দিনে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

এদিকে একই দিনে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বালাকৃষ্ণন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। জবাবে তিনি বলেন, সভাপতি হিসেবে সিঙ্গাপুরের মতো ছোট রাষ্ট্রগুলোর স্বার্থ ও উদ্বেগ তার অগ্রাধিকার পাবে।

বৈঠকে দুই দেশ বিদ্যমান কূটনৈতিক ও জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও অর্থবহ অর্থনৈতিক সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়ে একমত হয়। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি পাঠানো এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ সময় আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ যোগদানের প্রচেষ্টা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত চূড়ান্ত করতে চলমান আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদের সভা
ফাইল ছবি
আরও ১৭ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
ফাইল ছবি
সত্যিই পদত্যাগ করছেন সাহাবুদ্দিন