গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতিতে স্মরণসভা
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
স্মরণসভা প্রসঙ্গে বিস্তারিত জানা যাবে শনিবার (২৫ জুলাই)।
এদিন দুপুর ১২টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
স্মরণসভা সফল করার লক্ষ্যে শুক্রবার (২৪ জুলাই) সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
সম্ভাব্য স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
ভিওডি বাংলা/এএইচ/এফএ









মন্তব্য