• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ২৯

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ১২:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এই অভিযান পরিচালিত হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, মিরপুরে সর্বোচ্চ ১১৯ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ৫৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, একটি গ্যাস লাইট, বোতলের কর্ক, ফুয়েল পেপার, ছাতার পোড়া কাপড়, ছাতার রড ও বাট, ব্যাটারির বিভিন্ন অংশ, জিআই পাইপের খণ্ড এবং ১২টি বিয়ারিং বল।

এ ছাড়া অভিযানে ১৬টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ২১টি ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই এবং ৪৪৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
শাহজালালে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় গ্রেপ্তার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ আহত ২
মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২