• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ছবি: ভিওডি বাংলা

পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলার ঘটনাকে বিএনপির ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ঘটনার পেছনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ইমাম হোসাইন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে নাজিবুর রহমান মোমেন বলেন, জনপ্রতিনিধি হিসেবে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের অনুরোধে তিনি আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করতে যান। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে সেখানে বাধা সৃষ্টি করে এবং পরে মসজিদের ভেতরে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ সরকারি দায়িত্বের বাইরে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং তার নির্দেশেই এ ঘটনার সূত্রপাত হয়েছে।

এ সময় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি। তার ভাষ্য, ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছেন।

নাজিবুর রহমানের দাবি, হামলার শিকার ব্যক্তিরা মামলা করতে থানায় গেলে তাদের সহযোগিতা করা হয়নি। বরং থানার গেট বন্ধ রেখে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং মামলা গ্রহণে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার জুমার দ্বিতীয় খুতবার সময় আফতাবনগর বাজার জামে মসজিদে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ইমামতি করতে গেলে উপস্থিত বিএনপি সমর্থকদের একাংশ আপত্তি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সাঁথিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
ছবি: ভিওডি বাংলা
১০ বছরেও বদলায়নি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু
ছবি: ভিওডি বাংলা
প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ