• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, নতুন দাবিতে অনড় সিজেপি

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও আন্দোলন থেকে সরে আসছে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বরং প্রশ্নফাঁস ও আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলোর জবাবদিহি নিশ্চিত করতে একগুচ্ছ নতুন দাবি সামনে এনেছে সংগঠনটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে বলেন, মন্ত্রীর পদত্যাগই তাদের আন্দোলনের শেষ লক্ষ্য নয়।

তিনি বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবার কি এক রুপিও ক্ষতিপূরণ পাবে না? প্রতিটি পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।”

আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানেরও বিচার দাবি করেন অভিজিৎ দিপকে। তিনি বলেন, গত ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ২০ জুলাই এবং এর পর থেকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবিও জানায় সিজেপি।

এক মাসের বেশি সময় আগে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন পরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস, বেকারত্ব, সরকারি জবাবদিহি এবং কর্মসংস্থানের মতো বিভিন্ন ইস্যুকে ঘিরে বিস্তৃত হয়।

গত ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ বিভিন্ন ব্যবস্থা নেয় পুলিশ। ওই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সিজেপি বলছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে তরুণদের কেজরিওয়ালের অভিনন্দন
ছবি: সংগৃহীত
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত
দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি