• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে কোনোভাবেই স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে জনগণের অধিকার নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রোববার (২৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা নিশ্চুপ নেই। তাদের সহযোগীরাও বিভিন্নভাবে সক্রিয় রয়েছে। পাশাপাশি যারা ষড়যন্ত্রের মাধ্যমে অতীতের মতো আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখেছিল, জনগণ তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, জনগণের ঐক্য নষ্ট করতে নানা ধরনের অপচেষ্টা হতে পারে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর রাজনীতি করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ হবে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সুশাসনভিত্তিক। সেখানে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না এবং মানুষ মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।

তিনি বলেন, এমন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হলে আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর আত্মত্যাগ অর্থবহ হবে এবং দেশবাসী প্রকৃত অর্থে মুক্তির পথ খুঁজে পাবে।

জাহিদ হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে। এ অধিদপ্তরের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং জুলাই-আগস্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমাদ আজম খানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং সে অনুযায়ী কার্যক্রম চলছে।

গুমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেক জুলাই শহীদের কবর খুঁজে পাওয়া গেলেও যারা গুম হয়েছেন, তারা জীবিত নাকি মৃত, তা এখনো তাদের পরিবার জানে না। এ অনিশ্চয়তা একটি পরিবারের জন্য দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা হয়ে থাকবে।

জাহিদ হোসেন বলেন, দেশে ও দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের বক্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে, পাশাপাশি নানা ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে। তাই সবাইকে অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। এর আগে ২০০৮ সালসহ বিভিন্ন নির্বাচনে জনগণ প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি বলে তিনি দাবি করেন।

বর্তমান সরকার জনগণের ভোটে দায়িত্ব পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখনই গণতন্ত্র সংকটে পড়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে।

আলোচনায় স্বাধীনতা যুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, ওয়ান-ইলেভেন, পরবর্তী নির্বাচন, গুম, বিচারহীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

সবশেষে জাহিদ হোসেন বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, যাতে দেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ ও স্থিতিশীল হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবি: ভিওডি বাংলা
দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ