• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাথে বৈঠক

সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

সংবাদপত্রের সম্পাদকদের প্রতি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষ যেন সরকারের ভালো উদ্যোগগুলো জানতে পারে।

সোমবার (২৭ জুলাই)  দুপুরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এছাড়া সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন- ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম ও মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

সম্পাদকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের গ্রেপ্তার না করার আহ্বান জানান সম্পাদকরা। তারা বলেন, সংবাদ প্রকাশে কেউ সংক্ষুব্ধ হলে আদালতের সমন জারি ছাড়া পুলিশ যেন সংবাদ প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার না করে। তবে ফৌজদারি অপরাধের বিচার প্রচলিত আইনে হতে পারে। সম্পাদকরা মিডিয়া কমিশনের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেন। একই সাথে প্রেস কাউন্সিলকে পুনরুজ্জীবিত করে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

সম্পাদকরা দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, সাপ্তাহিক বিচিত্রাসহ প্রেসট্রাস্টের গণমাধ্যমগুলো আবার চালু করার দাবি জানান, যাতে সাংবাদিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান
ফাইল ছবি
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী