• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস ঠেকাতে ভারতের সংসদে কঠোর বিল উত্থাপন ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল, মানতে হবে ৩ শর্ত শাপলা চত্বরের অভিযান ছিল পূর্বপরিকল্পিত: চিফ প্রসিকিউটর সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান

রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৫:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের দিন একই সময়ে অন্য একটি অনুষ্ঠান রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তার মতে, এমন আয়োজনের মধ্য দিয়ে দেশের বরেণ্য এই শিল্পীর প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি।

গত শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় রুনা লায়লার প্রথম একক সংগীতসন্ধ্যা। অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক সাড়া মিললেও একই দিনে বিদেশি শিল্পীকে নিয়ে আরেকটি আয়োজন থাকায় বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন মনির খান।

এ প্রসঙ্গে মনির খান বলেন, রুনা লায়লার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর রাষ্ট্রীয় আয়োজনে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকলে অন্য কোনো অনুষ্ঠান অন্য দিনে করা যেত। একই দিনে বিদেশি শিল্পীর অনুষ্ঠান আয়োজনের বিষয়টি তার কাছে অত্যন্ত দুঃখজনক বলে মনে হয়েছে। এ ঘটনায় শিল্পী ও সংগীতপ্রেমীদের মধ্যে কষ্ট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে দেশের গুণী ও বরেণ্য শিল্পীদের গুরুত্বপূর্ণ আয়োজনের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এই কণ্ঠশিল্পী।

রুনা লায়লার সংগীতজীবনের অবদান তুলে ধরে মনির খান বলেন, বাংলাদেশের সংগীতাঙ্গনে তার মতো শিল্পীর বিকল্প তৈরি হওয়া সহজ নয়। সময়ের পরিক্রমায় একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু রুনা লায়লার মতো প্রতিভাবান শিল্পী দেশের সংগীতাঙ্গনে আর তৈরি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তার অবদান ও অবস্থান বাংলাদেশের সংগীতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন মনির খান।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলেখা মিত্র
মোদির বিতর্কিত পোস্টার হাতে শ্রীলেখা, হতে পারেন গ্রেপ্তার!
ইমরান হাশমি-তাসনুভা তিশা
ইমরান হাশমিকে কাছে পেতে চান তিশা
মধুমিতা সরকার
গুলশানের চামেলি হয়ে আসছেন কলকাতার সেই ‘পাখি’