• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে হাসপাতালে ডেকে নির্যাতনের অভিযোগ

  বিনোদন প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৩:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডেকে নিয়ে মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করেছেন তিনি।

স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, বিজ্ঞাপনের চুক্তি করার কথা বলে তাকে ঢাকার তিনশ ফিট এলাকায় অবস্থিত একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিনেত্রী জানান, ঘটনাটি প্রকাশ্যে আনলে তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় প্রথমে আইনি পদক্ষেপ নিতে চাননি। পরে ঝুঁকি নিয়ে খিলক্ষেত থানায় গিয়ে মামলা করেন তিনি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসাইন জানান, স্নিগ্ধা চৌধুরী থানায় এসে মামলা করেছেন এবং অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।
২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন স্নিগ্ধা চৌধুরী। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান হাশমি-তাসনুভা তিশা
ইমরান হাশমিকে কাছে পেতে চান তিশা
মধুমিতা সরকার
গুলশানের চামেলি হয়ে আসছেন কলকাতার সেই ‘পাখি’
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি