• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

ইমরান হাশমিকে কাছে পেতে চান তিশা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ পি.এম.
শেয়ার করুন 0
ইমরান হাশমি-তাসনুভা তিশা
ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা। ‘সিরিয়াল কিসার’ নামে পরিচিত এই অভিনেতার অভিনয়শৈলী ও রোমান্টিক চরিত্রে তার সাবলীল উপস্থিতি বেশ পছন্দ তিশার। তাই সুযোগ পেলে ইমরান হাশমির কাছাকাছি যেতে চান তিনি। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করার স্বপ্ন রয়েছে তিশার।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শো-তে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তাসনুভা তিশা। টক শো-তে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করার ইচ্ছা রয়েছে। উত্তরে তিশা জানান, তার পছন্দের তালিকায় রয়েছেন ইমরান হাশমি।

ইমরানের অভিনয়ের প্রশংসা করে তাসনুভাতিশা বলেন, তার অভিনয়ে আবেগ ও গভীরতা দর্শকের কাছে সহজেই ধরা পড়ে। চরিত্রের সঙ্গে নিজেকে এমনভাবে মানিয়ে নেন তিনি, যা পর্দার ঘটনাগুলোকে অনেক বেশি বাস্তব মনে হয়।

এ কারণেই ইমরান হাশমির সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তার।

আড্ডার একপর্যায়ে নিজের ছোটবেলার একটি ইচ্ছার কথাও শেয়ার করেন তাসনুভা তিশা। অভিনেত্রী জানান, শৈশবে তার স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে বিষয়টি নিয়ে তার বাবা মজা করে নানা কথা বলতেন।

তিশার ভাষ্য, ছোটবেলায় বেশ রোগা-পাতলা ছিলাম। তাই তার বাবা হাসতে হাসতে বলতেন, সেনাবাহিনীর ভারী বন্দুক হয়তো আমার পক্ষে তোলা সম্ভব হবে না।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
অনুপম রায়
ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা
ডলি সায়ন্তনী-রবি চৌধুরী
ডলি সায়ন্তনীকে বিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী