ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট। দর্শকদের আরও স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিজ্ঞতা দিতে এবার ইনডোর ভেন্যুতে আয়োজন করা হচ্ছে কনসার্টটি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রয়োজনীয় সরকারি ও প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পর পুনরায় টিকিট বিক্রি শুরু হয়েছে।
আগামী ১ আগস্ট ২০২৬ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টার, ঢাকা-য় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ইনডোর ভেন্যু হওয়ায় বর্ষাকালের অনিশ্চিত আবহাওয়া কিংবা উন্মুক্ত স্থানের ভোগান্তি ছাড়াই দর্শকরা নিরবচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন লাইভ পারফরম্যান্স।
কনসার্টে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড মাইলস (MILES)।
আয়োজকদের দাবি, বিশ্বমানের সাউন্ড সিস্টেম, আধুনিক মঞ্চায়ন এবং উন্নত ভেন্যু ও ক্রাউড ম্যানেজমেন্টের মাধ্যমে দর্শকদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও স্মরণীয় কনসার্ট অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
আগ্রহীরা www.tickettomorrow.com.bd ওয়েবসাইট থেকে কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য