ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প
সময়ের সঙ্গে যেমন বেড়েছে পিয়া জান্নাতুলের পেশাগত পরিসর, তেমনি বেড়েছে তার কর্মব্যস্ততাও। র্যাম্প, মডেলিং, অভিনয় ও আইন পেশা, বিভিন্ন অঙ্গনে নিজের দক্ষতার পরিচয় দেওয়া এই তারকা এখন ব্যস্ত সময় পার করছেন। ফলে নিজের জন্য আলাদা সময় বের করাও তার কাছে কঠিন হয়ে উঠেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পিয়া। সেখানে তিনি জানান, কাজের চাপ এতটাই বেড়েছে যে নিজের ভ্রূ ঠিক করার মতো ছোটখাটো কাজের জন্যও সময় বের করা কঠিন হয়ে পড়েছে।
পিয়ার ভাষ্য, আগে তিনি সকাল ৮টায় ঘুম থেকে উঠতেন। পরে সেই সময় ধীরে ধীরে সকাল ৭টা, এরপর ৬টায় নেমে আসে। আর বর্তমানে দিনের সব কাজ সামলাতে তাকে ভোর ৪টায় ঘুম থেকে উঠতে হচ্ছে।
তবে এত ব্যস্ততার পরও নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। বরং কাজের চাপ ও দায়িত্বকে ইতিবাচকভাবেই দেখছেন।
দিনের শুরু নিয়ে পিয়া বলেন, "এক কাপ আমেরিকানো হাতে নিয়ে দিনের কাজ শুরু করি। আল্লাহ যখন মানুষের ওপর দায়িত্ব বাড়িয়ে দেন, তখন সেই দায়িত্ব পালনের শক্তিও দিয়ে দেন। সেই শক্তির জন্য প্রতিদিনই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ।"
এইভাবেই ব্যস্ততার মাঝেও ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিদিনের দায়িত্ব পালন করে যাচ্ছেন পিয়া জান্নাতুল।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য