• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পি.এম.
শেয়ার করুন 0
রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে একটি ব্রিটিশ কাটা রাইফেলসহ ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গায় র‌্যাব-১০ এর একটি দল এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির তথ্য পেয়ে আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় ওয়ান শুটার গান।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- আলম সরদার, ইব্রাহিম শেখ, বাহাদুর বিশ্বাস, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ এবং রাজু আহমেদ টোকন।

প্রাথমিক তদন্তে র‌্যাব জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান বজায় রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট
ছবি: ভিওডি বাংলা
সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা
ছবি: সংগৃহীত
প্রতি বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’: ববি হাজ্জাজ