• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

মালদ্বীপের স্বাধীনতা দিবসে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০২:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসাবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সরকারের বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম। কুচকাওয়াজে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) সদস্যরা আনুষ্ঠানিক মার্চপাস্ট ও বিভিন্ন কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে সকালে মালেতে লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে শুরু হওয়া ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্টে’র আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান।

এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং দেশটির জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানিমন্ত্রী আলী শরিফ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে পরররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশটির সবুজায়ন সম্প্রসারণে প্রেসিডেন্ট মুইজ্জুর উদ্যোগের প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে সৌদি আরবের আরাফাতের ময়দানে বিপুলসংখ্যক নিম গাছ রোপণের বিষয়টিও স্মরণ করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে গাছগুলো ‘জিয়া ট্রিজ’ নামে পরিচিত।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সাবেক বনমন্ত্রীর বিরুদ্ধে বদলি-বাণিজ্যের অভিযোগে দুদকের অনুসন্ধান