• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হিযবুত তাহরি

শুরুতেই কেন প্রতিরোধ করা হয়নি, জানালেন কমিশনার

   ৮ মার্চ ২০২৫, ০২:২৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাইতুল মোকাররম মসজিদের গেটেই হিযবুত তাহরিরের মিছিল প্রতিরোধ করা সম্ভব হলেও মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে তা করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার ( মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনা নিয়ে ব্রিফিংকালে তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, হিযবুত তাহরিরের মিছিল আমরা প্রথমেই ডিসপার্স করতে পারতাম, উত্তর গেটে প্রচুর মুসল্লি ছিল, তখন কাঁদানে গ্যাস কিংবা কোনোভাবে তাদেরকে প্রতিরোধ করতে চাইলে মুসল্লিদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটত, তাই আমরা বাইতুল মোকাররমের গেটে তাদেরকে ডিসপার্স করিনি।

তিনি বলেন, হিযবুত তাহরিরের এই ঘটনায় গতকাল ১৫ জন, ঘটনার পর চারজন এবং তার আগের দিন তিনজনসহ মোট ২২ জনকে আমরা গ্রেফতার করেছি। এখনও গ্রেপ্তার অভিযান চলছে।

বনশ্রীর ডাকাতির ঘটনা নিয়ে তিনি বলেন, এতে মোট সাতজন জড়িত ছিল। তাদের ছয়জনকে আমরা গ্রেপ্তার করেছি।

এছাড়া ডাকাতি করা স্বর্ণালঙ্কার বিক্রি করে পাওয়া লাখ ৪৪ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার, ঘটনার ব্যবহৃত পিস্তল, ব্যবহৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনার।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য