• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্ররা বাহিরের কোন শক্তি নয় :ফারজানা শারমিন পুতুল

   ৮ মার্চ ২০২৫, ০৩:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিনিধি

আ্যডভোকেট ফারজানা শারমিন পুতুল, সদস্য, দুদক সংস্কার কমিশন, বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, "বাংলাদেশের জনগণ তাদের চোখ বন্ধ করে রাখে না, এবং যে সমস্ত প্রশ্ন নতুন দল গঠন নিয়ে উঠেছে, সেগুলোর যথাযথ উত্তর দেওয়া উচিত।"

তিনি বনশ্রী এলাকাতে ঘটে যাওয়া অপকর্মের বিষয়ে উল্লেখ করেন, "আমি জানি, বনশ্রীতে অপকর্ম হচ্ছে। বিভিন্ন শিক্ষার্থীদের পরিবার থেকে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, এবং এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"

ফারজানা শারমিন পুতুল বলেন, "এখন প্রশ্ন হচ্ছে ফিল্টারিংয়ের বিষয়টি। শিক্ষার্থীদেরকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের বাইরে কোনও শক্তি হিসেবে দেখার কোনো সুযোগ নেই। চাঁদাবাজি, দখলদারিত্ব, এসব দেশে এক ধরনের ব্যাপক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।"

তিনি আরও বলেন, "বিএনপি চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারা অপরাধী সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে, বহিষ্কার করছে, অপরাধ মামলা করছে—সবকিছুই করছে। তবে বিষয়টি হলো, যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, তাদের লক্ষ্য হওয়া উচিত, 'আমরা যখন ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেব, তখন যেন একটি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারি।'

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য