• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশে ইসলামী শাসন জরুরি -জামায়াত আমির

   ১১ মার্চ ২০২৫, ০৮:৫১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ইসলামের বিধান অনুযায়ী দেশ চলছে না বলেই খুন-ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে দেশে ইসলামী শাসন জরুরি।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর কাফরুলে দলটির এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ অনেক ধরনের শাসন দেখেছে। এখন প্রয়োজন আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। বিগত সময়ে বিভিন্ন মতাদর্শের শাসনে দেশে শান্তি ফেরেনি। এখন সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। এ সময় ইসলামের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে দুইটি জিনিস বিদায় করতে আমরা যুদ্ধ করছি। তা হচ্ছে দুর্নীতি ও দুঃশাসন। মানবিক ও কুরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী সকলকে পাশে চায়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস