• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বস্তাভর্তি খাবার নিয়ে

অসহায় মানুষের পাশে 'আমরা বিএনপি পরিবার'

   ৩০ মার্চ ২০২৫, ০২:৩৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র মাহে রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংগঠনটির এক ব্যতিক্রমী আয়োজনে গত দুদিনে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করা হয়েছে। 

অসহায়-দরিদ্র ও ছিন্নমূল মানুষকে নিত্যপণ্যসহ বিভিন্ন ধরনের অন্তত এক সপ্তাহের খাবার দেওয়া হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’থেকে এ তথ্য জানা গেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘আমরা বিএনপি পরিবার’ শুধু খাবারই নয়; বিভিন্ন সময় নতুন বাড়ি, নগদ অর্থ ও চিকিৎসা সেবাসহ অসহায়-দরিদ্র মানুষের কর্মসংস্থান-এর ব্যবস্থাও করে দিচ্ছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে পবিত্র মাহে রমজানে সংগঠনটির অন্য সদস্যরা নিরলসভাবে দরিদ্র-অসহায় মানুষের জন্য ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করেছেন।

'আমরা বিএনপি পরিবার'র একটি ভিডিও প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী অর্থাৎ বস্তাভর্তি খাবার নিয়ে নিরলস ছুটছেন আমরা বিএনপি পরিবারের একদল কর্মী। রাজধানী ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় দুস্থ কিংবা অসহায় মানুষদের দেখলেই তারা ছুটে যাচ্ছেন। কোনো কিছু বুঝতে না দিয়ে চুপচাপ ছিন্নমূল মানুষের পাশে বস্তাভর্তি খাবার রেখে যাচ্ছেন। যিনি ওই খাবার পাচ্ছেন, তিনি কোনোকিছু জানতে পারছেন না যে, কে বা কারা খাবার ব্যাগ রেখে গেছেন।ভিডিওটিতে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকেও কাঁধে বস্তা নিয়ে বিতরণ করতে দেখা গেছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ