• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিফ প্রসিকিউটর

বিচার বানচালে পতিত সরকারের অর্থ ব্যয়ের তথ্য মিলেছে

   ৩ এপ্রিল ২০২৫, ০৩:৫১ পি.এম.

আদালত প্রতিবেদক 

ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন— এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। 

তিনি বলেন, পতিত সরকারের যারা বিচার বানচালে অর্থ ব্যয় করছেন, তাদের চিহ্নিত করা হয়েছে।

গতকাল বুধবার তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। সেই প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, খসড়া প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যার চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
মঞ্জুরুল আহসান মুন্সী: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ
পরীক্ষা শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ