• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আন্দোলনকারীদের না পেটানো

সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতির পদক

   ৭ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

কিছু দিন আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেওয়ালে গাছে পিলারে আঘাত করে ভয়ভীতি প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরন দেখে প্রশংসা করেন।

সেই পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. রিয়াদ হোসেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পদক পাচ্ছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেয়া হচ্ছে।

রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এতে সই করেন। যা রোববার (৬েএপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান