• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ : মার্কিন দূতাবাস

   ৭ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে, সেটি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (০৭ এপ্রিল) নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের ভেরিফায়েড পেজে এই পরামর্শ দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে যে, গাজায় হামলার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের আয়োজন করা হলেও সেটি সহিংসতায় রূপ নিতে পারে।

সেজন্য বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান