• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ হবে মে মাসে: আলী রীয়াজ

   ১৫ এপ্রিল ২০২৫, ০২:২৩ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
আগামী মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ হবে, এ কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেটি আবারো ফিরবে এমন প্রত্যাশা তার।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, আলাপ-আলোচনার মধ্য দিয়েই মতপার্থক্য দূর করা সম্ভব হবে। একইসঙ্গে যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো একমত আছে, তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।

তিনি জানান, জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, সেই দিকে অগ্রসর হতে পারবো।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলোর বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে বলেও মনে করে তার দল।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান