• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন কোনো হাউজিং প্রকল্প হাতে নিতে পারবে না রাজউক

   ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

রাজউককে নতুন করে আর কোনো হাউজিং প্রকল্প হাতে নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৩ এপ্রিল) বিকালে রাজউক ভবনে রাজউক কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, রাজউক এখন থেকে সুপারভিশন করবে। রাজনৈতিক চাপ থেকে রাজউককে মুক্ত করা হবে বলেও জানান তিনি। রাজউকের বর্তমান বোর্ড গঠনের প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার বলেও উল্লেখ করেন রিজওয়ানা হাসান। কেবল আমলা দিয়ে বোর্ড গঠন না করে বিশেষজ্ঞদেরও বোর্ডে রাখা উচিত বলে জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন গণপূর্তি উপদেষ্টা আদিলুর রহমান ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান
হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান
এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর