• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

পরিচ্ছন্নতা কর্মীর অভাবে

কুড়িগ্রামের ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী!


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪১ এ.এম.
শেয়ার করুন 0
কুড়িগ্রামের ২৫০-শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ২০ লাখ মানুষের স্বাস্থ্য সেবার জন্য একমাত্র ভরসাস্থল ২৫০- শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, রাজস্ব খাতের বেতনভুক্ত কোন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) নেই। পরিস্কার-পরিচ্ছনতার অভাবে হাসপাতালটি যেন নিজেই রোগী বনে গেছে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সুত্র জানা যায়- হাসপাতালটিতে মোট পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)র পদ রয়েছে ৭টি। তার মধ্যে মাত্র ৩জন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) থাকলেও তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন না। এদের মধ্যে মোঃ ইউনুস আলী খন্দকার নামের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) গত ৮ মাস পুর্বে প্রেষনে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ে চলে যায়। মোঃ মোকাদেস রহমান নামের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)-এর বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকায় সে ১ বছর আগে সাময়িক বরখাস্ত হয়েছে।

অপরজন আব্দুল মান্নান নামের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) হাসপাতালে থাকলেও সে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে না। সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)-এর কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত রয়েছে। ফলে কার্যত হাসপালটিতে রাজস্ব খাতের বেতনভুক্ত কোন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) নেই।

এমতাবস্থায় জোড়াতালি দিয়ে হাসপাতালটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে নেয়া হচ্ছে। অতি সম্পতি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার মান বাড়ানো লক্ষ্যে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে অনশন, মানববন্ধন, রোগীদের মাঝে ইফতার বিতরন সহ বেশ কিছু কর্মসুচি পালন করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, সুইপারকে দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেয়ার বিষয়টি নিন্দনীয়। আমি এঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যার যে কাজ তাকে সেই কাজ করতে হবে। তাহলে সাধারন মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পাবে। হাসপাতালের জনবল সংকট কাটিয়ে উঠার জন্য আমরা বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা অব্যাহত রেখেছি। খেয়াল রাখতে হবে আমাদের যা আছে তাই দিয়ে যেন মানুষকে ভালো সেবা দিতে পারি।

এব্যাপারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ শাহিনুর রহমান সরদারের সাথে কথা হলে তিনি বর্তমান সদর হাসপাতালে রাজস্ব খাতের বেতনভুক্ত পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) শুন্য থাকার বিষয়টি অকপটে স্বীকার করে বলেন- আমি দায়িত্ব নেয়ার পর দেখেছি পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) আব্দুল মান্নান আরএমও অফিসে অফিস সহায়ক পদে কাজ করছিলো। এখনো সে আমার অফিসে একই কাজ করে আসছে। তবে সে তার নিজের টাকা দিয়ে একজন পেশাদার সুইপারকে দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে নেয়।

তিনি আরও বলেন- তত্ত্বাবধায়ক স্যার আন অফিসিয়ালী কয়েক জন পরিচ্ছন্নতাকর্মী রেখেছেন। আর গত জুন মাস থেকে আউট সোর্সিংয়ে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)দের মেয়াদ শেষ হবার দরুন পরিস্থিতি আরো বেশী জটিল হয়ে পড়েছে। একই প্রসঙ্গে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডঃ মোঃ শহিদুল্লাহ এবং রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হারুন-অর-রশীদের সাথে অফিস সময়ে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদেরকে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির