• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ইসরায়েলি হামলায় বাড়ি হারিয়ে এক লেবানিজের কান্না। ছবি: সংগৃহীত
ইসরায়েলি হামলায় বাড়ি হারিয়ে এক লেবানিজের কান্না। ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও সীমান্ত সংঘাত অব্যাহত থাকায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১২ হাজার ২৩৬ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে চলমান সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করছে।

এদিকে যুদ্ধবিরতির পর নিজ নিজ এলাকায় ফিরে যাওয়া বহু বাস্তুচ্যুত লেবানিজ পরিবার দেখতে পেয়েছে, তাদের ঘরবাড়ির অনেকগুলোই সম্পূর্ণ অথবা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

লেবাননের সেনাবাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বিভিন্ন এলাকায় সেনা মোতায়েনের কার্যক্রমে ইসরায়েলি বাহিনী বাধা দিচ্ছে।

অন্যদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া আগের হামলায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা থামেনি। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২০৭ জন নিহত এবং ৩ হাজার ৯১৪ জন আহত হয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু