• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এবার সয়াবিন তেলেও পাওয়া গেল মাইক্রোপ্লাস্টিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান

আহত ৪ শতাধিক

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শনিবার এই বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ অজানা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ২৬ এপ্রিল দক্ষিণ ইরানের এক গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জরুরি বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, ‘৪০৬ জন আহত হয়েছেন। আহতদের শত শত জনকে পাশের চিকিৎসাকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।’

এদিকে, তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর হরমুজগান প্রদেশের দক্ষিণে অবস্থিত। এটি বন্দর আব্বাসের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে, হরমুজ প্রণালির উত্তর তীরে অবস্থিত।

শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, একটি জ্বালানির ট্যাংকের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই জরুরি সাড়া দানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা ও জরুরি সেবাদানকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফার্স নিউজ এজেন্সি হরমুজগানের স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, শহীদ রাজাই বন্দরের একটি জেটিতে বিস্ফোরণ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে।

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আজ শনিবার এই বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ অজানা।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার দক্ষিণ ইরানের এক গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জরুরি বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, ‘৪০৬ জন আহত হয়েছেন। আহতদের শত শত জনকে পাশের চিকিৎসাকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।’

এদিকে, তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর হরমুজগান প্রদেশের দক্ষিণে অবস্থিত। এটি বন্দর আব্বাসের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে, হরমুজ প্রণালির উত্তর তীরে অবস্থিত।

শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, একটি জ্বালানির ট্যাংকের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই জরুরি সাড়া দানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তা ও জরুরি সেবাদানকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফার্স নিউজ এজেন্সি হরমুজগানের স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, শহীদ রাজাই বন্দরের একটি জেটিতে বিস্ফোরণ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান