• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

শিগগিরই শুরু হবে নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া


প্রকাশ:  ২৬ এপ্রিল ২০২৫, ১০:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীর নজর এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ, এই প্রশ্নই এখন সবার মনে। শিগগিরই নতুন পোপ নির্বাচনের জন্য শুরু হবে ঐতিহ্যবাহী প্রক্রিয়া ‘কনক্লেভ’। ভ্যাটিকানে কার্ডিনালরা সমবেত হয়ে নির্ধারণ করবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম ধর্মগুরু।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিক বিশ্বে দেখা দিয়েছে শোকের ছায়া। শনিবার (২৬ এপ্রিল) সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাকে রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে সমাহিত করা হয়। এরপর ৯ দিনের শোক পালনের মধ্য দিয়ে শুরু হবে নতুন পোপ নির্বাচনের ঐতিহ্যবাহী প্রক্রিয়া যা কনক্লেভ নামে পরিচিত। ১৩৫ জন কার্ডিনাল একত্রিত হবেন নতুন পোপ নির্বাচনের জন্য।
 
প্রতি পোপের মৃত্যুর পর কনক্লেভ আয়োজন ক্যাথলিক চার্চের একটি গভীর ঐতিহ্য। এটি শুরু হয় সিস্টিন চ্যাপেলে, যেখানে কার্ডিনালরা গোপনীয়তার শপথ নেন। ‘এক্সট্রা ওমনেস’ ঘোষণার মাধ্যমে বাইরের সকলকে বের করে দিয়ে দরজা বন্ধ করা হয়।
 
এরপর দুপুর ও বিকেলে দুটি করে প্রতিদিন চারটি করে ভোট হয়। নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কার্ডিনালদের দুই-তৃতীয়াংশের ভোট পেতে হবে। ভোটের পর চিমনির ধোঁয়ার রঙ দেখে সিদ্ধান্তের অগ্রগতি জানানো হয়। কালো ধোঁয়া মানে সিদ্ধান্ত হয়নি, আর সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন।
 
পোপ নির্বাচিত হওয়ার পর নির্বাচিত ব্যক্তি যদি সম্মত হন, তখন তাকে প্রশ্ন করা হয় যে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন কিনা। সম্মতি জানালে তিনি হবেন ক্যাথলিক চার্চের ২৬৭তম ধর্মগুরু। 
 
তাকে একটি নতুন নাম দেয়া হবে, যেটি হবে তার পোপ নাম। এরপর তিনি প্রথমবার জনসমক্ষে আসবেন সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায়। আর উচ্চারিত হবে সেই ঐতিহাসিক ঘোষণা ‘হাবেমুস পাপাম’ যার অর্থ হল আমরা পেয়েছি আমাদের পোপ।
 
বিশ্বের কোটি কোটি ক্যাথলিকদের কাছে পোপ শুধু একজন ধর্মীয় নেতা নয়, বরং এক বিশ্বাসের প্রতীক। নতুন পোপের নেতৃত্বে ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ পথচলা শুরু হবে। তার নির্বাচনের মাধ্যমে পোপ ফ্রান্সিসের উত্তরাধিকার এবং চার্চের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। নতুন পোপের নেতৃত্বে কীভাবে পথ চলবে ভ্যাটিকান ও ক্যাথলিক বিশ্ব, সেটিই এখন সকলের প্রতীক্ষার বিষয়।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান