• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে ৩ সদস্যের কমিটি


প্রকাশ:  ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে ৩ সদস্যের কমিটি

মোঃ কাওছার আহম্মেদ, পটুয়াখালী 

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় মালামাল রাখার স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন৷ 

তিনি জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া  এ কমিটি গঠন করেন। 

তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো থেকে প্রায় ৬০০ গজ দূরের পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্রাংশের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাপবিদ্যুৎ কেন্দ্রটি সচল রয়েছে। 

গত রোববার বিকাল সাড়ে ৪টার দিকে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে এবং  রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কালাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট এবং সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১