• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

  হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে দলটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম এবং তাদের বহরকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শহরে আয়োজিত পদযাত্রা কর্মসূচির সময় এ ঘটনা ঘটে।

এনসিপির মিডিয়া উইংয়ের দাবি, সমাবেশ চলাকালে মঞ্চে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। এ সময় ছাত্রদলের গেঞ্জি পরা কয়েকজন যুবক প্রথমে মঞ্চে থাকা নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। পরে তাদের বহনকারী গাড়িবহরেও হামলা করা হয়। গাড়িতে থাকা দলের অন্য নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত