• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

ডিইপিজেডে বিদ্যুৎ বিপর্যয়ে ৩০ ভাগ কারখানা বন্ধ


প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ডিইপিজেডে বিদ্যুৎ বিপর্যয়ে ৩০ ভাগ কারখানা বন্ধ

সাভার প্রতিনিধি

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্লান্টের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেশ কিছু কারখানায় জেনারেটর ব্যবহার করে উৎপাদন সচল রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ। যদিও ৩০ ভাগ কারখানা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম। এর আগে গতকাল দুপুরে ডিইপিজেডের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্লান্টের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করায় রপ্তানিকরণ অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটে।  

ডিইপিজেড সূত্রে জানা যায়, ডিইপিজেডের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রে গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করায় গতকাল দুপুর ১ টা দিকে ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ৭০ ভাগ কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় তাদের উৎপাদন কার্যক্রম সচল রেখেছেন। এঘটনায় আজও প্রায় ৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

জানা যায়, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্লান্ট থেকে ডিইপিজেডে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতেন। তবে বিল বকেয়াসংক্রান্ত কারণে গতকাল দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এর পর থেকে ডিইপিজেডে নেমে আসে বিদ্যুৎ বিপর্যয়।

ডিইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম বলেন, আজ সকালেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সকাল ৯ টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ থেকে (আরইবি) অল্প পরিমাণের সাপোর্ট পাওয়া যায়, যা দিয়ে কারখানাগুলো চালানো সম্ভব হয়নি। বর্তমানে আমরা ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। এতে প্রায় ৭০ ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। আমরা আরইবি থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুতের আশা করছি। ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পেলে ৯০ ভাগ কারখানায় উৎপাদন চালু করা সম্ভব হবে। তবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

শরীফুল ইসলাম আরও বলেন, তিতাসের সঙ্গে ইউনাইটেডের বকেয়া নিয়ে দীর্ঘদিনের সমস্যা চলছে। তিতাস বলছে বিল বকেয়া রয়েছে অপর পক্ষ বলছে কোন ধরনের বিল বকেয়া নেই। এটাতে ভোগান্তিতে পড়েছে ডিইপিজেডের কারখানাগুলো। এতে করে উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতিষ্ঠানগুলো সময় মতো রপ্তানি করতে পারবে না।

ডিইপিজেডের ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক মমতাজ হাসান বলেন, সমস্যা সমাধানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন