• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান

হাসপাতালের বেডে বসেই পরীক্ষা, গ্র্যাজুয়েট হলেন ইমরান


প্রকাশ:  ৭ মে ২০২৫, ০৯:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান অংশ নিয়ে গত ১৯ জুলাই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছিলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে বসে অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঢাকা কলেজের দর্শন বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সেই শিক্ষার্থী সিজিপিএ-২.৯৪ পেয়ে সম্প্রতি গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন।

জানা গেছে, আব্দুল্লাহ আল ইমরান ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কলেজের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং পরীক্ষায় অংশ নেন। 

বুধবার (৭ মে) আব্দুল্লাহ আল ইমরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গত ১৯ জুলাই রাজধানীর বিজয়নগরে হাঁটুতে একটি গুলি হাঁটু ছিড়ে বের হয়ে যায়। যার ফলে আমার হাড়ে ৬ ইঞ্চি ক্ষত হয়। এখনও পর্যন্ত আমার ২৪ বার অপারেশন করা হয়েছে। আগামীকাল (৮ মে) আরেকটি অপারেশন করা হবে। 

তিনি বলেন, আমার এই রেজাল্টের পেছনে বিভাগের শিক্ষকরা ও সহপাঠীরা অনেক হেল্প করেছে। সামনেও আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। 

তার সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা জানান, মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হাসপাতালে বসেই পরীক্ষায় অংশ নেওয়া এবং ভালো ফলাফল অর্জন করা তার অদম্য মানসিক শক্তির প্রতিফলন। ইমরানের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা তার দ্রুত সুস্থতা এবং ভবিষ্যৎ সংগ্রামে সফলতা কামনা করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, সম্প্রতি এই ছাত্রদল নেতার স্নাতকের ফল প্রকাশিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও  মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসা ইমরানের এই সাফল্যে আমরা গর্বিত। সে আমাদের কাছে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এই আশা রাখি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত