• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

হাসনাত আব্দুল্লাহ

‘অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে’


প্রকাশ:  ৮ মে ২০২৫, ১২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
‘অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে’

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে, তা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব বিষয় জানতে চান তিনি।  

পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।’

এনসিপির মুখ্য সংগঠক আরও লিখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন! তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে দেশ ছেড়েছেন। বুধবার (০৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিমানবন্দরের সূত্রটি জানায়, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে আবদুল হামিদ ব্যাংককের উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দেশ ত্যাগের অনুমতি পান।

আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

মামলা দায়েরের আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও, সেগুলোতে আবদুল হামিদের নাম ছিল না।

আবদুল হামিদের দেশ ছাড়ার সংবাদ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগোযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ফেসবুক পোস্টে এই ইন্টেরিমের উদ্দেশে এই প্রশ্ন রাখলেন হাসনাত।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত