• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

পাকিস্তানের সঙ্গে সংঘাত বাড়াতে চায় না ভারত : বিক্রম মিশ্রি


প্রকাশ:  ৮ মে ২০২৫, ০৯:৪১ পি.এম.
শেয়ার করুন 0
পাকিস্তানের সঙ্গে সংঘাত বাড়াতে চায় না ভারত : বিক্রম মিশ্রি

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান সীমান্তে চলমান সংঘাত আর বাড়াতে চায় না ভারত। বৃহস্পতিবার (৮ মে) এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ছিল এই সংঘাতের প্রথম ধাপ। ভারত কেবল সেই হামলার প্রতিক্রিয়াই জানিয়েছে।  

পররাষ্ট্র সচিব বলেন, ভারত কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানেনি। তাদের অভিযান শুধু পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। ভারতের এই পদক্ষেপ কোনোভাবেই পরিস্থিতি আরও উত্তপ্ত করার উদ্দেশ্যে নয়, বরং এটা ছিল প্রথম হামলার একটি উপযুক্ত জবাব।

বিক্রম মিশ্রি জানান, ভারত পেহেলগাম হামলার দায় স্বীকারকারী লস্কর-ই-তৈয়্যবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) সম্পর্কে জাতিসংঘকে বিস্তারিত জানিয়েছে। এমনকি যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই হামলা নিয়ে আলোচনা চলছিল তখনও পাকিস্তান টিআরএফের ভূমিকার বিরোধিতা করেছিল। অথচ এই সংগঠনটি দুবার হামলার দায় স্বীকার করেছে।

এছাড়াও পররাষ্ট্র সচিব পাকিস্তান কর্তৃক নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে লোক দেখানো পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি অতীতের বিভিন্ন ঘটনা ও পাকিস্তানি নেতাদের বক্তব্য তুলে ধরে বলেন, বৈশ্বিক সন্ত্রাসের কেন্দ্র হিসেবে পাকিস্তানের খ্যাতি সর্বজনবিদিত। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান বরাবরই সন্ত্রাসবিরোধী তদন্তে বাধা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লুইস ইনাসিও লুলা দা সিলভা ও হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত
যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা