• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

আ’লীগের ক্লিন ইমেজধারী বিএনপির সদস্য হতে পারবে সংবাদ ভিত্তিহীন


প্রকাশ:  ৮ মে ২০২৫, ১০:১৮ পি.এম.
শেয়ার করুন 0
আ’লীগের ক্লিন ইমেজধারী বিএনপির সদস্য হতে পারবে সংবাদ ভিত্তিহীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ বৃহস্পতিবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

এরআগে দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছেন-‘যারা দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেন এবং আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচারের বিরুদ্ধাচরণ করেছেন, তারা যোগ দিতে পারেন। আমরা চাচ্ছি, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী রাজনীতি লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিও কর্মকর্তা হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এক্ষেত্রে বিএনপি’র আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি’র প্রাথমিক সদস্য হতে পারবেন ‘

রিজভী বলেন, ‘অথচ আমার বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানাচ্ছি।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত