• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলায় নিহত ১৯ ইসরায়েলি সৈন্য


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০৪:০৯ পি.এম.
শেয়ার করুন 0
স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলায় নিহত ১৯ ইসরায়েলি সৈন্য

আন্তর্জাতিক ডেস্ক: 

দক্ষিণ গাজায় দুটি ইসরাইলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের ১৯ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড।

বৃহস্পতিবার (০৯ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা।

হামাস জানিয়েছে, পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা সাত সৈন্যের একটি ইসরাইলি বাহিনীর উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে সব সৈন্য নিহত হয়।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভিতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার সময় তারা ১২ জন সৈন্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে হামলা চালিয়েছে।

বাড়ির ভিতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে হামাসের এই সশস্ত্র শাখা।  গোষ্ঠীটি বলছে, মৃত ও আহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে তারা। ইসরায়েলি সেনাদের সাথে "তীব্র যুদ্ধ" চলছে পূর্ব রাফাহর আল-জেনিনা পাড়ায়।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট ৮৫৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে আহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৭ জনে। সূত্র: মিডিল ইস্ট মনিটর

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লুইস ইনাসিও লুলা দা সিলভা ও হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত
যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা