• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

মোবাইল ফোন হারিয়ে গেছে

আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর


প্রকাশ:  ৯ মে ২০২৫, ০৬:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। একথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৯ মে) বিকালে পল্টনে মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

নুর বলেন, উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না। তারা এখন আওয়ামী লীগকে তোষণ করা শুরু করেছে। গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সাথে বেইমানি করেছে উপদেষ্টা পরিষদ। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনগঠন করার দাবি জানান তিনি।

অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অনেক দেরি হয়ে গেছে, গত ৯ মাসে ব্যবস্থা নিলে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারতো না। আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারলে তারা ফিরে এসে বিপ্লবীদের শিক্ষা দিবে।

বিপ্লবীদের মধ্যে ঐক্য দরকার উল্লেখ করে রাশেদ বলেন, ঐক্য না থাকলে গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গণ অধিকার পরিষদের নেতারা।

তবে সমাবেশস্থল পল্টন এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন নুরুল হক নুর। 

শুক্রবার বিকাল ৫টার দিকে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কল বা মেসেজে কেউ বিভ্রান্ত হবেন না।’

এ সময় পোস্টে তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বরটি যুক্ত করে দেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত