• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

ঢাবিতে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত


প্রকাশ:  ১৪ মে ২০২৫, ০৮:৫২ এ.এম.
শেয়ার করুন 0
নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য। ছবি: সংগৃহীত
নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার সাম্য (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার বাড়ি সিরাজগঞ্জে।

প্রাথমিকভাবে শাহরিয়ার সাম্যের বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, রাত ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে রমনা কালীমন্দিরের প্রবেশ গেটের বাম পাশে রাস্তায় শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, শাহরিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভিড় করেন।

নিহতের সহপাঠীদের ভাষ্যমতে, টিএসসি সংলগ্ন রমনা কালী মন্দিরের গেটের সামনে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাঁধে। এসময় কেউ শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডান উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি
ছবি: সংগৃহীত
ডিএমপির পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২
প্রতীকী ছবি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩