• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

আ’লীগের কর্মকাণ্ড বিষয়ে সচেতন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট


প্রকাশ:  ১৪ মে ২০২৫, ০৬:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: বিবিসি
ছবি: বিবিসি

ভিওডি বাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে উঠে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধান উপ-মুখপাত্র (প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপার্সন) টমি পিগট বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আমরা সচেতন।’

বুধবার (১৪ মে) নিয়মিত ব্রিফিংয়ের সংবাদটি প্রকাশ করেছে বিবিসি।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের কোনো একটি দলের চেয়ে অন্যকে বেশি সমর্থন করি না। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একইসঙ্গে সবার সাথে স্বচ্ছ আইনি প্রক্রিয়া।’

প্রধান উপ-মুখপাত্র আরও বলেন, ‘আমরা বাংলাদেশসহ সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত ও সংগঠন করার অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানাই।’

এরপর ‘উগ্রপন্থাকে উৎসাহিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার’ বিষয়ে একটি প্রশ্ন করেন প্রশ্নকর্তা সাংবাদিক।

জবাবে টমি পিগট বলেন ‘আমরা ৫০ বছর ধরে গড়ে তোলা বাংলাদেশের সঙ্গে আমাদের অংশদারিত্বকে গুরুত্ব দেই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে এ অংশীদারিত্ব আরও গভীর করতে অঙ্গীকারাবদ্ধ।

প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জনবহুল-গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের
ছবি: ভিওডি বাংলা
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর
ছবি: ভিওডি বাংলা
রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা